ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাস্কর্য নিয়ে মামলা ইসলাম ও দেশবিরোধী বহুমুখী চক্রান্তের অংশ: ফয়জুল করীম

আকাশ জাতীয় ডেস্ক:   

ভাস্কর্য ইস্যুতে ইসলাম ও দেশবিরোধী চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ‘ভাস্কর্য নিয়ে ইসলামের দৃষ্টিতে মতামত দেওয়ায় আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড ইসলাম, দেশ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ববিরোধী বহুমুখী চক্রান্তের অংশ।’

তিনি বলেন, ‘এসব চক্রান্তের পেছনে ভিনদেশি দালাল আছে। তারা অনৈক্য সৃষ্টি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্রে মেতেছেন। ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশপ্রেমিক ঈমানদারদের সজাগ থেকে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানাপল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আমার বাবা ও দাদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী মাহফিলের মাধ্যমে লাখো অপরাধীকে সোনার মানুষে পরিণত করেছেন। এজন্য চরমোনাই পীর সাহেবের (রহ.) মতো মনীষীদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দিয়ে স্বাধীনতাবিরোধী আখ্যা দেওয়া দুঃখজনক।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাস্কর্য নিয়ে মামলা ইসলাম ও দেশবিরোধী বহুমুখী চক্রান্তের অংশ: ফয়জুল করীম

আপডেট সময় ১১:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০