ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

পিয়ানো বাজিয়ে আরেক রহস্যের জন্ম মেসির

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবলারদের প্রতিভা কি শুধু আয়তাকার সবুজ গালিচার মধ্যেই? অন্যান্য মানুষের মতো তাঁরাও কিন্তু নানা ধরনের ‘সুপ্ত’ প্রতিভার অধিকারী।

নেইমার পিয়ানো বাজাতে পারেন, মারিও বালোতেল্লি বেশ ভালো রাঁধুনি, ওয়াইন তৈরিতে হাতযশ রয়েছে আন্দ্রে পিরলোর, গোলপোস্টের বাইরে পিওতর চেক বেশ ভালো ‘ড্রামার’। ২০১৩ সালে নিজ দেশ চেক প্রজাতন্ত্রের এক ‘মিউজিক ফেস্টিভ্যালে’ বিখ্যাত ব্যান্ড ‘নির্ভানা’র ‘স্মেলস লাইক ইট টিন স্পিরিট’ গানে পারফর্ম করে খ্যাতি কুড়োন চেলসি ও আর্সেনালের সাবেক এ গোলরক্ষক।

চেকের মতো লিওনেল মেসিও সংগীতানুরাগী। লাতিন আমেরিকান ‘কাম্বিয়া’ ঘরানার সংগীত ভীষণ পছন্দ বার্সেলোনা ফরোয়ার্ডের। মেসি নাকি গিটারও বাজাতে পারেন! তাঁর জীবনসঙ্গী আনতোনেয়া রোকুজ্জো তিন বছর আগে মেসির গিটার বাজানোর ছবি প্রকাশ করেছিলেন ইন্টারনেটে। তবে মাঠের ভেতরকার মতো মাঠের বাইরেও মেসিকে ঘিরে বিস্ময়ের এখানেই শেষ নয়। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি এবার পিয়ানোও বাজালেন!

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আগে একটি বিজ্ঞাপনের ভিডিও ছেড়েছে স্পনসর প্রতিষ্ঠান অ্যাডিডাস। সেই ভিডিওতে চ্যাম্পিয়নস লিগের ‘অ্যানথিম’-এর সুরে সুর মিলিয়ে পিয়ানো বাজিয়েছেন মেসি। বাজানো দেখলে মনে হয়, ফুটবলের মতো পিয়ানোতেও বুঝি তাঁর বেশ ভালো দখল। সুরের সঙ্গে তাল মিলিয়ে মাথা আর পা নাড়ছেন, মুখে সেই চিরাচরিত হাসি। এই ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায়!

ঘটেছেও ঠিক তা-ই। ভাইরাল হয়েছে আর্জেন্টাইনের পিয়ানো বাজানোর এ ভিডিও। আর তাই সংবাদমাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, এ ভিডিওতে মেসি কি সত্যি সত্যিই পিয়ানো বাজিয়েছেন? স্প্যানিশ দৈনিক ‘লা ন্যাসিওনাল’-এর অভিমত, মেসি পিয়ানো বাজাতে জানেন না। এটা হয়তো ক্যামেরার কারসাজি। স্পেনের আরেক সংবাদমাধ্যম, সেই ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জানিয়েছে, ২৮ সেকেন্ডের এই ভিডিওর শুরুতে যে ব্যক্তির পা দেখানো হয়েছে, তা নাকি মেসির পায়ের চেয়ে বড়। আবার এর বিপক্ষে বলা হয়েছে, ভিডিওটি বানানোই হয়েছে অ্যামেচার ভিডিও ধাঁচে, দেখে মনে হবে যেন মেসির কাছে কেউ মোবাইলে ধারণ করছেন এই দৃশ্য। সেখানে এতটা ক্যামেরার কারসাজি করার সুযোগ নেই।

তবে কোনো সংবাদমাধ্যমই নিশ্চিত করে বলতে পারেনি যে ভিডিওতে মেসি সত্যি সত্যিই পিয়ানো বাজাননি। মেসিকে যে পিয়ানোর সামনে একদমই আনাড়ি মনে হয়নি। চ্যাম্পিয়নস লিগের মূল সংগীতটি এমনিতে পিয়ানোতে তোলা বেশ কঠিন। মেসির হাতের আঙুলগুলো যেভাবে পিয়ানোর চাবিগুলোয় সুর-ছন্দ তুলেছে, তাতে মনে হয়েছে যেন দক্ষ এক পিয়ানিস্টই বাজাচ্ছেন।

এ কারণে রহস্য এখনো খোলাসা হচ্ছে না। মেসি কি আসলেই পিয়ানো বাজাতে পারেন, নাকি পারেন না!

সূত্র: ইএসপিএন, লা ন্যাসিওনাল

https://youtu.be/dSP04wwbZ5o

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

পিয়ানো বাজিয়ে আরেক রহস্যের জন্ম মেসির

আপডেট সময় ১০:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭