ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে ডিএসসিসি

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বিপরীতের তিনটি অবৈধ মার্কেটের অংশ উচ্ছেদে গেলে বাধার মুখে পড়েছে নগর কর্তৃপক্ষ। উচ্ছেদ বন্ধে সড়কে নেমে এসেছেন হাজার হাজার ব্যবসায়ী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) নয় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিএসসিসি।

নগর কর্তৃপক্ষ উচ্ছেদ স্থলে আসার আগেই মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন হাজার হাজার ব্যবসায়ী। এসময় ব্যবসায়ীরা মার্কেট কমিটিকে দোষারোপ করে নানা স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান করছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা।

ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি বুঝে উচ্ছেদ শুরু করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে ডিএসসিসি

আপডেট সময় ১২:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০