ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করায় রাজধানীর উত্তরার বহুতল বাণিজ্যিক ভবন ‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকাল ৩টার পর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ জরিমানা করেন।

এর আগে দুপুর ১২টার পর জমজম টাওয়ারের নকশাবহির্ভূত অংশ উচ্ছেদে অভিযান শুরু করে রাজউক।

টাওয়ারের দক্ষিণ অংশে উত্তরা-সোনারগাঁ জনপথের একাংশ দখল করে তৈরি করা ভবনের অতিরিক্ত অংশ ও সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন নকশা ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

তবে আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। ভবনের ভেতরেও নকশাবহির্ভূত কাজ করা হয়েছে। সেগুলোও ভাঙা হবে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানান, বৈদ্যুতিক জটিলতাসহ আরও কিছু কারণে আজ অভিযান স্থগিত করা হয়েছে। ভবনের ভেতরেও নকশা অনুয়ায়ী কাজ করা হয়নি। সেগুলোও পরে ভাঙা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০