ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী জানালায় ও স্ত্রীর সিলিং ফ্যানে আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা ইউনিয়নের মধ্যম শিকলবাহা গ্রামে পারিবারিক কলহের কারণে নয় মাসের পুত্র সন্তানকে ঘুমিয়ে রেখে স্বামী জানালায় ও স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ০৯ সেপ্টেম্বর শনিবার পটিয়া থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- শিকলবাহা ইউনিয়নের আবদুল নবী (২৪) ও মিনা আকতার (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিকলবাহা গ্রামের ৩নং ওয়ার্ডের বিল্লাপাড়া গ্রামের মিনার সঙ্গে আবদুল নবীর দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মিনার পিতার পরিবারের বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার রাতে তারা ৯ মাসের পুত্র সন্তানকে ঘুমিয়ে রেখে দু’জনেই আত্মহত্যা করে।

পরে শনিবার তাদের নয় মাসের পুত্র সন্তান মো. শাহেদ হোসেন কান্না করতে থাকলে আশপাশের মানুষ এসে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশ এসে লাশ দুটি দরজা ভেঙে উদ্ধার করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসিম উদ্দিন খাঁন ও পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ ঘটনাস্থলে যান।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ জানিয়েছেন, থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী জানালায় ও স্ত্রীর সিলিং ফ্যানে আত্মহত্যা

আপডেট সময় ০৭:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭