ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বলিউড সিনেমায় যে প্রাণ আছে, হলিউডে তা নেই: ক্রিস্টোফার নোলান

আকাশ বিনোদন ডেস্ক :  

‘হিন্দি সিনেমার মধ্যে একটা প্রাণ আছে। মৌলিকতা, নাটকীয়তা, আবেগ-অনুভূতি সব মিলিয়ে দুর্দান্ত।

আর তাই সিনেমাগুলি দেখতে এতটা ভাল লাগে। যা হলিউডে আর দেখা যায় না। ‘

ভারতীয় চলচ্চিত্রের এভাবেই প্রশংসা করলেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান। ‘দ্য ডার্কনাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘দ্য প্রেসটিজ’, ‘ডানকর্ক’, ‘মেমেন্টো’ ইত্যাদি সিনেমার পর বিশ্বব্যাপী দর্শক তাকে এক নামে চেনে। আর তার মুখ থেকে ভারতীয় সিনেমার প্রশংসা শুনে আপ্লুত সিনেমা জগতের মানুষেরা।

একটি সাক্ষাৎকারে নোলান তার মনের কথা জানান। তিনি বলেন, ‘যেভাবে বলিউড বিভিন্ন শব্দ, গান, দৃশ্য, ব্যবহার করে দর্শককে সিনেমার সঙ্গে একাত্ম করে দেয়, সেটা আমি খুব পছন্দ করি। আমার মতে, হলিউডেও আবার এগুলোর প্রয়োজন পড়েছে। ’

তার সাম্প্রতিকতম সিনেমা ‘টেনেট’ মুক্তি পেল শুক্রবার (৪ ডিসেম্বর)। বহুদিন ধরেই এই সিনেমা নিয়ে চর্চা শুরু হয়েছে। ভারতীয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া অভিনয় করেছেন এই ছবিতে। সিনেমাটির কিছু অংশ শ্যুট হয়েছে ভারতেও। ২০১৯ সালে সে জন্যই কিংবদন্তি পরিচালক ক্রিস্টোফার নোলান ভারতে এসেছিলেন।

তবে এর আগেও তিনি একাধিকবার ভারতে পা রেখেছেন। ‘দ্য ডার্কনাইট রাইজেস’ সিনেমাটির একটি বিশেষ অংশ শ্যুট করা হয়েছিল ভারতে। সেবার তিনি রাজস্থান ঘুরে গিয়েছিলেন। এবার মুম্বাই। এক কথায়, হিন্দি সিনেমার আঁতুরঘরটি দেখে নিলেন তিনি।

এ ছাড়া বৃহস্পতিবার একটি ছোট ভিডিও করে সিনেমার প্রচার করেন তিনি। সেখানে ভারত-দর্শনের অভিজ্ঞতার কথা জানালেন নোলান। গোটা পৃথিবী জুড়ে শ্যুট করা হয়েছে। কিন্তু মুম্বাইয়ের কিছু শট তার বিশেষ পছন্দের। ভিডিওতে তিনি ডিম্পল কাপাডিয়ার কথাও উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বলিউড সিনেমায় যে প্রাণ আছে, হলিউডে তা নেই: ক্রিস্টোফার নোলান

আপডেট সময় ১১:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০