ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

টাঙ্গাইলে সাতসকালে সড়কে গেল ৬ প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে রাখা যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ইচাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল সাতটার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের মধ্যে দুইজন কুমুদিনী হাসপাতালে মারা যান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

টাঙ্গাইলে সাতসকালে সড়কে গেল ৬ প্রাণ

আপডেট সময় ১২:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০