ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

‘ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে’

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে কিংবা তারও আগে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান। তিনি আরও বলেছেন, ‘এর আগে পর্যন্ত আমাদের বাঁচার, সংক্রমণ ঠেকানোর একমাত্র পথ হচ্ছে মাস্ক পরে থাকা।’

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুল মান্নান বলেন, ‘আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা করোনার ভ্যাকসিন পেয়ে যাবো। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাবো বা আরও আগে। আর যদি সেটা আরও আগে সম্ভব হয় তাহলে আরও আগে পাবো হয়তোবা।

তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পুরো বিশ্বে গবেষণায় দেখা গেছে কেউ যদি সুরক্ষিত একটা মাস্ক পরতে পারেন তাহলে শতকরা ৯৫ শতাংশের চেয়ে বেশি নিরাপদ থাকবেন। কাজেই শিশু থেকে শুরু করে প্রত্যেককে মাস্ক পরতে হবে। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।’

সচিব জানান, কোভিড মোকাবেলায় সারাদেশে প্রচার প্রচারণার মাধ্যমে ‘নো মাস্ক নো সার্ভিস’ বলা হচ্ছে। হাসপাতালগুলোকে সেকেন্ড ওয়েভ মোকাবেলার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, অক্সফোর্ড থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। টিকা কেনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

করোনাভাইরাসের টিকা এলে সেটা পর্যায়ক্রমে সবাই পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে’

আপডেট সময় ০৪:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০