ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মন্ত্রীর নিমন্ত্রণে রাজি নন বিদ্যা বালান, বাতিল করা হল শুটিং

আকাশ বিনোদন ডেস্ক :

বিদ্যা বালান, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের মধ্যপ্রদেশে নতুন ছবি ‘শেরনী’র শুট করছেন তিনি। হঠাৎ করেই সেখানে ঘটল বিপত্তি। কারণ হিসেবে যে ঘটনার কথা বলা হচ্ছে তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় অনেকের!

ভারতীয় গণমাধ্যম জানায়, জঙ্গল এলাকায় শুটিং করার জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে শুটিংয়ের জন্য সেখানে পৌঁছে প্রোডাকশন টিম জানতে পারে ওই অনুমতি প্রত্যাহার করা হয়েছে।

জেলা বন কর্মকর্তা শুটিং ইউনিটকে জঙ্গলে ঢুকতে বাধা দেন। ইউনিট সূত্রে খবর, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালানকে। কিন্তু বিখ্যাত অভিনেত্রী সেই নিমন্ত্রণ রক্ষা করতে রাজি হননি। তারপরই নাকি শুটিংয়ের অনুমতি বাতিল করে দেওয়া হয়।

অবশ্য মন্ত্রী বিজয় শাহ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “আমি কোনও নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি। ডিনার বাতিল হয়েছে, শুটিং নয়।”

এই প্রসঙ্গে বিদ্যা বা ‘শেরনী’র নির্মাতারা কোনও মন্তব্য করেননি। অমিত মসুরকর পরিচালিত এই ছবিতে আরও আছেন ইলা অরুণ ও বিজয় রাজ।

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ভারতীয় গণিতবিদের বায়োপিক ‘শকুন্তলা দেবী’তে। করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহের বদলে এটি রিলিজ হয় আমাজন প্রাইমে। এ ছাড়া মুক্তি পায় ‘নাটখাট’ নামের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজকও তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

মন্ত্রীর নিমন্ত্রণে রাজি নন বিদ্যা বালান, বাতিল করা হল শুটিং

আপডেট সময় ১০:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০