ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন প্রটোকল ছাড়াই রাজস্ব সার্কেলে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

আমরা রোহিঙ্গাদের কাছে ছুটে গেছি: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমরা তাদের কাছে ছুটে গেছি। কক্সবাজারসহ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের একসাথে থাকার ব্যবস্থা করব। জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার যেভাবে তাদের তাড়িয়ে দিয়েছে, আমরা সেভাবে তাদের তাড়িয়ে দিতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের তাড়িয়ে দিতে পারেননি। তিনি মানববিক কারণে তাদের আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে মানবিক কারণে রোহিঙ্গাদের আমরা তাদের সাময়িকভাবে আশ্রয় দেব, খাদ্য দেব, চিকিৎসা দেব। একইসাথে বিশ্ববাসীকে সাথে নিয়ে, কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেব।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে উখিয়ায় ২ হাজার একর জায়গা চিহ্নিত করে সেই জায়গায় তাদেরকে আমরা অস্থায়ীভাবে রাখব। দেশে ফিরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের খাওয়া, চিকিৎসার ব্যবস্থা করব। মানবিক দিক থেকে আমরা এসব করব। এতে সরকারের কোনো প্রকার কৃপণতা নাই। এছাড়া আমরা হাতিয়ার ঠেঙ্গারচর, যেটাকে প্রধানমন্ত্রী ভাষাণচর নাম দিয়েছেন সেখানে ১০ হাজার একর জমি রয়েছে। আমরা তাদের নিয়ে সেখানে রাখব। তারা বার্মার নাগরিক। যত দিন পর্যন্ত তারা দেশে ফিরে যেতে না পারবেন, ততদিন তারা সেখানে থাকতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

আমরা রোহিঙ্গাদের কাছে ছুটে গেছি: মায়া

আপডেট সময় ০৪:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭