ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

আকাশ জাতীয় ডেস্ক: 

অবশেষে সিংড়ার অসুস্থ বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ মোসলেম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিলেন স্থানীয় এমপি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীনগর গ্রামের মৃত ইজ্জতুল্লাহ প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের চিকিৎসার অভাবে সংকটাপন্ন অবস্থা- এ খবর পেয়ে প্রতিমন্ত্রী পলকের নির্দেশে তার বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সানাউল্লাহ আল আজাদ ছানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান মোরশেদ।

এ সময় প্রতিমন্ত্রী পলকের পক্ষ থেকে তাৎক্ষণিক অসুস্থ মুক্তিযোদ্ধাকে নগদ ১০ হাজার টাকা সহযোগিতা এবং তার উন্নত চিকিৎসার জন্য দায়িত্ব নেন প্রতিনিধি টিমের সদস্যরা।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান মোরশেদ বলেন, বর্তমানে তিনি ল্যান ক্যান্সারে ভুগছেন। সেটা হার্টে ছড়িয়ে গেছে। শারীরিক অবস্থা শংকটাপন্ন। প্রতিমন্ত্রী পলকের নির্দেশনা মোতাবেক হাসপাতালে ভর্তি করা হচ্ছে। একটু সুস্থ হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেয়া যেতে পারে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোবাইল ফোনে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে- এটা মোটেও কাম্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর তার সব দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি। তাছাড়া ওই পরিবারকে পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় ১০:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০