ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বেশি ঝুঁকিতে রক্তের গ্রুপ ‘এ’, কম ঝুঁকিতে ‘ও’

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘এ’ ব্লাড গ্রুপের মানুষের মধ্যে কোভিড-১৯ সহজে সংক্রমিত হয় এবং আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি তাদের সবচাইতে বেশি। অপরদিকে, যাদের ব্লাড গ্রুপ ‘ও’, তাদের মধ্যে এ রোগ সংক্রমণের হার কম এবং তারা সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছেন।

সাধারণত রক্তের ‘ও’ গ্রুপধারী মানুষের হার রক্তের ‘এ’ গ্রুপধারী মানুষের চেয়ে বেশি।

সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে কানাডার বিজ্ঞানীরা জানান, যাদের রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ তাদের করোনা ঝুঁকি অন্য রক্তের গ্রুপধারী মানুষের চেয়েও কম। কানাডার ২ লাখ ২৫ হাজার ৫৫৬ জন মানুষের কোভিড রিপোর্ট যাচাই বাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ এমন ব্যক্তিদের অন্যদের চেয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। ‘এ’, ‘এবি’ কিংবা ‘বি’ রক্তের গ্রুপধারীদের চেয়ে এসব ব্যক্তির তীব্র মাত্রায় করোনা সংক্রমণ বা মৃত্যুর ঝুঁকি ১৩ শতাংশ কম।

মৃতসহ ২ হাজার ১৭৩ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ২৬ শতাংশ রক্তের ‘ও’ গ্রুপধারী এবং ৩৮ শতাংশ রক্তের ‘এ’ গ্রুপধারী।

২৪ নভেম্বর অ্যানাল্স অব ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে গবেষকরা জানান, যে কোনো নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তির প্রতিরক্ষা শক্তি বেশি, বিশেষ করে ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তিদের। গবেষকদের ধারণা, এসব ব্যক্তিদের শরীরে হয়তো এমন অ্যান্টিবডি তৈরি হয় যা নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা দেয়।

গবেষকরা জানান, রক্তের ‘ও’ গ্রুপধারীদের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঝুঁকি কম। অন্যদিকে, রক্তের ‘এ’ গ্রুপধারীদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঝুঁকি বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় বেশি ঝুঁকিতে রক্তের গ্রুপ ‘এ’, কম ঝুঁকিতে ‘ও’

আপডেট সময় ০৫:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০