ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার মোঘলটুলীতে অবস্থিত জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার সকালে বংশাল মোড় থেকে মিছিল শুরু হয়। সেখান থেকে মোগলটুলী এলাকায় বিদ্যালয়টির সামনে যান দলের নেতাকর্মীরা। এসময় সেখানেই বিক্ষোভ করতে থাকেন তাঁরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিদ্যালয়ের পরিবর্তিত নামফলক মুছে দেন। এ সময় সেখান থেকে নেতাকর্মীদের সরিয়ে নিয়ে যান বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তাঁরা।

পথসভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে।’ এলাকাবাসী বা কারো চাহিদা না থাকলেও সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। যে প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে বলে জানান বিএনপির এই নেতা।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৪:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০