ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

সহকর্মীর ছোড়া পেট্রলে দগ্ধ যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর শ্যামপুর জুরাইনে পেট্রল পাম্পে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়ায় ঘটনায় দগ্ধ যুবক রিয়াদ হোসেন (২০) মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সালাউদ্দিন নামের ফিলিং স্টেশনে কর্মচারী হিসেবে কাজ করতেন রিয়াদ। চারজন অপারেটর মঙ্গলবার রাতে ডিউটিতে ছিলেন। তাদের মধ্যে মাহমুদুল হাসান ইমন নামে এক অপারেটর ঘুমিয়ে পড়েন। পরে রিয়াদ তাকে ডাকতে যান। ইমন ঘুম থেকে না ওঠায় তার গায়ে সামান্য পেট্রল ছিটিয়ে তাকে ওঠানোর চেষ্টা করেন রিয়াদ। এতে ইমন ঘুম থেকে জেগে ক্ষিপ্ত হয়ে একটি বোতলে পেট্রল ভরে রিয়াদের গায়ে ঢেলে দেন। এরপর ইমন ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে রিয়াদের গায়ে ছুড়ে মারেন। এতে রিয়াদের শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়। তার শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। পরে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এই ঘটনায় রিয়াদের বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলায় ইমন ছাড়াও দুই অপারেটর ফাহাদ আহমেদ পাভেল ও শহিদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

দুই ভাইয়ের মধ্যে রিয়াদ বড়। চলতি বছর রিয়াদ সিদ্ধেশ্বরী কলেজে অনার্সে ভর্তি হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সহকর্মীর ছোড়া পেট্রলে দগ্ধ যুবকের মৃত্যু

আপডেট সময় ০২:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০