ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ আমরা দুর্নীতি করবো না, করতে দেব না : শিক্ষামন্ত্রী হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সেলিমা রহমান হাসপাতালে ভর্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত কামরাঙ্গীরচরে দলবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরাইলের: মার্কিন রাষ্ট্রদূত ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

ভ্যাকসিন আনার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়েছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মধ্যে উন্নতমানের এন৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

করোনা গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মধ্যে সচেতনতা মূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন।

বৈশ্বিক এ মহামারি সত্ত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব।

একটি অশুভ মহল বৈশ্বিক মহামারির এ মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবিলা আরও সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয় ক্ষতি অনেকটা কম হতো উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন জনগণকে এ অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিএনপি মহাসচিব সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘটনাটি রহস্যজনকতো বটেই। তবে এ রহস্যের পেছনে কারা আছে সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্র অগ্নিসংযোগের ঘটনায় আছে কিনা সেটা তদন্তের পরে বেরিয়ে আসবে।

এ ঘটনা স্বাভাবিক নাকি নাশকতা এবং এর সঙ্গে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়, কাজেই অগ্নিসংযোগ ঘটনাও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পুরানো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে। ’

ওবায়দুল কাদের শহীদ ডা. মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অভিনেতা আলি যাকেরের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা এবং উপ- দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

ভ্যাকসিন আনার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়েছে: কাদের

আপডেট সময় ০২:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০