ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিএসসিসির মশক সুপারভাইজরসহ ৬ জন চাকরিচ্যুত

আকাশ জাতীয় ডেস্ক: 

মশক নিধন কাজে ব্যবহৃত জ্বালানি বিক্রির দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এবং ৩ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজর মো. রফিকুল ইসলাম এবং বয়সসীমা অতিক্রম করায় আরও পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।

মশক সুপারভাইজর হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক মজুরি ভিত্তিতে দক্ষ শ্রমিক হিসেবে গত ১৩ এপ্রিল ২০২০ সাল থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।

একইদিনে বয়সসীমা অতিক্রম করায় ডিএসসিসির সাধারণ প্রশাসন শাখার স্কেলভুক্ত সুইপার নুরুল হক ও জালাল, পরিবহন বিভাগের স্কেলভুক্ত ভলকানাইজিং অপারেটর আবাদুল বারেক, অঞ্চল-৩ এর সরকারি স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী গীতা রানী রাজবংশী, অঞ্চল-৪ এর রোকনপুর দাতব্য চিকিৎসালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী সাহেরা খাতুন-২ কে চাকরিচ্যুত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, চাকরিচ্যুত স্কেলভুক্ত মাস্টাররোল কর্মীরা ২৯ নভেম্বর ২০২০ সাল থেকে আর কোনো বেতন-ভাতা/ আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। একই সঙ্গে জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিএসসিসির মশক সুপারভাইজরসহ ৬ জন চাকরিচ্যুত

আপডেট সময় ১১:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০