ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

স্পেনে মূলধারার রাজনীতিতে প্রথম বাংলাদেশি রাসেল হাওলাদার

আকাশ জাতীয় ডেস্ক:  

স্পেনে বাংলাদেশের প্রায় ৪০ বছরের অভিবাসী হওয়ার ইতিহাস। বেড়ে উঠেছে এখানে নতুন প্রজন্ম। যেখানে পাশের দেশ ফ্রান্স, পর্তুগাল ও ইতালিতে মূলধারার রাজনীতিতে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশিরা।

কিন্তু বাংলাদেশি কাউকেই সক্রিয়ভাবে দেখা যায় না। ব্যবসা-বাণিজ্যে প্রতিষ্ঠিত হলেও মূলধারার রাজনীতিতে পিছিয়ে রয়েছেন তারা। সেই অভিপ্রায় থেকে বাংলাদেশকে তুলে ধরতে স্প্যানিশ মূলধারার রাজনৈতিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সম্পৃক্ত হয়েছেন একজন বাংলাদেশি।

ব্যক্তি জীবনে সফল এই মানুষটি এখন স্প্যানিশ মূলধারায় বাংলাদেশকে সুউচ্চে তুলে ধরতে চান। সেই পরিকল্পনা এবং প্রত্যাশা থেকেই স্পেনের মূল ধারার রাজনীতির সিউদাদানোস দলে সম্পৃক্ত হলেন রাসেল হাওলাদার।

তিনি সিউদাদানোস পার্টিতে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে কাতালান পার্লামেন্টের হলরুমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ২৪ নভেম্বর স্পেনের মূলধারার রাজনীতির প্রথম বাংলাদেশি হিসেবে অনাড়ম্বরভাবে অভিষিক্ত হলেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচএম রাসেল হাওলাদার।

কাতালান পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুখপাত্র সুসানা বাল্টারেন গার্সিয়া এমপি তাকে অফিসিয়ালি সদস্যপদ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিউদাদানোস পার্টির সদস্য পাকিস্তানি বংশোদ্ভূত ইরফান মাজিদ রাজা, সমন্বয়কারী এশিয়ান কমিউনিটি ইন বার্সেলোনা ও স্থায়ী সদস্য আল রাশিদ ভুট্টো, খসে মারিয়া কানসহ দলের শীর্ষ নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে মূলধারার রাজনীতিতে প্রথম বাংলাদেশি রাসেল হাওলাদার

আপডেট সময় ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০