ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

মহামারিতে যেসব বিষয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দুনিয়াজুড়েই স্থবিরতা নেমেছে। যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরছে মানুষ। তারপরও শারীরিক নিষ্ক্রিয়তার কারণে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, যথেষ্ট ব্যায়াম না করার জন্যে করোনা মহামারি কোনো অজুহাত হতে পারে না। মহামারি থাকুক আর নাই থাকুক লোকজনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার এ কথা বলেছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি তার শারীরিক কর্মকান্ডের আপডেটে জোর দিয়ে বলেছে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যায়াম জরুরি। নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ।

সংস্থার স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুডিগার ক্রেচ সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারির এ সময়ে সক্রিয় থাকতে ডব্লিউএইচও সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

তিনি বলেন, আমরা সক্রিয় না থেকে অসুস্থতার আরেক মহামারি তৈরি করতে পারি।

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশে দেশে লকডাউন, চলাফেরা নিয়ন্ত্রণসহ ব্যায়ামাগারগুলো বন্ধ রাখা হচ্ছে। এর ফলে বহু লোককে বাড়িতে অবস্থান করতে হচ্ছে এবং তাদের নিত্যদিনের জীবন যাপনে পরিবর্তন এসেছে। তবে শরীরিক কর্মকান্ডের ওপর এর প্রভাব নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।

এদিকে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য এবং ভালো থাকার জন্যে শারীরিক কর্মকান্ড খুবই গুরুত্বপূর্ণ। এটি জীবনের সাথে বছরের পর বছর এবং বছরের সাথে জীবনকে যুক্ত করতে সহায়ক হবে।

নিয়মিত ব্যায়াম হার্ট ডিজিজ, টাইপ টু ডায়াবেটিস ও ক্যানসার নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়া অবসাদ, উদ্বেগ কমায় এবং মস্তিষ্ককে উজ্জীবিত রাখে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭১৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৭৩৪ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৪১ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯২ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন এবং মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৯৯ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৭০ হাজার ৯৭ জন। এর মধ্যে মারা গেছেন ৫০ হাজার ৬১৮ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৫০৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৫৩৮ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৮৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

মহামারিতে যেসব বিষয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০