ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইনে তিন রোহিঙ্গা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সীমান্তে পুঁতে রাখা মিয়ানমারের মাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। অপর একজন গুরুত্বর আহত হয়ে বাংলাদেশে ঢুকেছেন। গত মধ্য রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নারায়ণচঙ্গ এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নারায়ণচঙ্গ এলাকাটি বাংলাদেশের ঘুমধুম সীমান্তের বাইশফাঁড়ি এলাকার উল্টো দিকে অবস্থিত।

ঘুমধুম সীমান্তের দেখভালের দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। সিও জানান, মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে নারায়ণচঙ্গ এলাকায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন গত রাতে বিস্ফোরিত হয়েছে। সেখানে চারজন রোহিঙ্গা ছিল বলে তথ্য পেয়েছি। তার মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একজন আহত অবস্থায় বাংলাদেশে ঢুকেছেন।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ঘুমধুম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেয়া ৮/১০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে বাধ্য করতে প্রায় তাদের ওপর গুলিবর্ষণ করছে বর্মী বাহিনী। তারা সীমান্তের একেবারে জিরো লাইনে এসে অস্ত্র উচিয়ে দলবদ্ধভাবে টহল দিচ্ছে। রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাচ্ছে। নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গারা যাতে ফেরত যেতে না পারে সেজন্য গোটা সীমান্ত জুড়ে মাইন পুঁতে রেখেছে মিয়ানমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইনে তিন রোহিঙ্গা নিহত

আপডেট সময় ০১:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭