ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

আকাশ বিনোদন ডেস্ক : 

অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে গাল গাদোত অভিনীত প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এর আগে করোনা পরিস্থিতির কারণে বার বার মুক্তির তারিখ পিছিয়ে যায় সিনেমাটির।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, আগামী ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। তবে ভারতবর্ষে সিনেমাটি আসবে ২৫ ডিসেম্বর। এর আগে চলিতি বছরের ৫ জন এবং পরবর্তীতে পিছিয়ে ২ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবারও বাড়ে প্রতীক্ষা।

সুপারহিরো চরিত্রে গাল গাদোত অভিষেক করেন ২০১৬ সালের ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’ সিনেমায়। এর পরের বছরই এককভাবে আবির্ভূত হন ‘ওয়ান্ডার ওম্যান’ হিসেবে। সমালোচকদের কাছে এবং বাণিজ্যিকভাবেও দারুণ সাফল্য পায় সিনেমাটি।

‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ক্রিস্টেন উইগ এবং ক্রিস পাইন। সিনেমাটি পরিচালনা করেছেন প্যাটি জেনকিন্স। ২০১৭ সালের ব্লকবাস্টার ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমাটিও তিনিই পরিচালনা করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগ্‌দানের গুঞ্জনে পাকিস্তানি গায়ক আসিম আজহার

ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

আপডেট সময় ১১:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০