ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রেমিকার বিয়ের খবর পেয়ে দুঃখে কীটনাশক খেয়ে রিফাত হোসেন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজার ইউনিয়নে। রিফাত স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। রিফাতের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রিফাত হোসেন বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের সালামত উল্যা জমাদার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে পড়া অবস্থায় একই বিদ্যালয় ও এলাকার একটি মেয়ের সঙ্গে রিফাতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েকদিন আগে পারিবারিকভাবে মেয়েটির বিয়ে ঠিক হয়। আগামী বুধবার তার বিয়ে এমন খবর পেয়ে সোমবার রাতে নিজ ঘরে থাকা পোকা মারার ওষুধ (কীটনাশক) খেয়ে অচেতন হয়ে পড়ে রিফাত। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে শুনে রিফাত বিষপান করে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

আপডেট সময় ০৫:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০