ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওলকচুর ভেতর ইয়াবা!

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামের বাঁশখালীতে ওলকচুর ভেতরে ভরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মো. নাছির, জহুরা বেগম ও রামিছা বেগম।

অভিযানে তাদের কাছ থেকে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার ফুটখালী ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদক পাচার চক্রের সদস্যরা কক্সবাজার থেকে বিকল্প সড়ক ব্যবহার করে ইয়াবার চালান নিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কায়দায় ওলকচুর ভেতরে ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অকোরিকশা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওলকচুর ভেতর ইয়াবা!

আপডেট সময় ১১:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০