ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

জর্দান রাষ্ট্রদূতের সঙ্গে ড. ইউসেফ বাতাইনের সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক: 

জর্দানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্দানের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইনের সাথে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত নাহিদা বাংলাদেশের সাথে জর্দানের চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের নজর এখন বাংলাদেশের দিকে রয়েছে। রাজনৈতিক পরিবেশ, দক্ষ শ্রম ব্যবস্থা, অনুকুল আবহাওয়ার কারণে বাংলাদেশ এখন ব্যবসার জন্য উপযুক্ত। তিনি জর্দানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত নাহিদা উভয় দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য জোরদার করার বিষয়টি পররাষ্ট্র সচিবের বরাবরে তুলে ধরেন।

নবনিযুক্ত জর্দানের পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইন বাংলাদেশের রাষ্ট্রদূতের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি উভয় দেশের সম্পর্ক আরও যাতে সুদৃঢ় হয় তার জন্য চেষ্টা চালাবেন বলে অভিমত ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

জর্দান রাষ্ট্রদূতের সঙ্গে ড. ইউসেফ বাতাইনের সাক্ষাৎ

আপডেট সময় ১০:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০