ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ বছরের মধ্যে রাজধানীর বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ করা হবে

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী চার বছরের মধ্যে ঢাকা শহররের বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) আয়োজিত বিইউপি ক্যাম্পাসে ৫ কিলোওয়াট ভার্টিক্যাল উইন্ড টারবাইন ‘ONUVA’ স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, ঢাকা শহররের বৈদ্যুতিক তার আগামী চার বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে। ধানমন্ডি এলাকায় বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ করার কাজ চলমান। স্মার্ট গ্রিড, স্মার্ট মিটারসহ আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থপনায় সংযুক্ত করে এ খাতের স্বচ্ছতা ও জাবাবদিহিতা আরও দৃঢ় করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নানাভাবে প্রণোদনা দিচ্ছে। বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের নয়টি স্থানে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উইন্ড ম্যাপিং করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে।

‘নারায়ণগঞ্জে ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিদ্যুৎ ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো প্রক্রিয়াধীন। সৌর বিদ্যুৎ থেকে ১৫৭০.৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পর্যায় অনুমোদন পেয়েছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বর্তমানে ৬৫০.৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার মধ্যে সোলার ৪১৬.৩৯, বায়ু ২.৯ ও জল বিদ্যুৎ ২৩০ মেগাওয়াট উল্লেখযোগ্য। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ নাবায়নযোগ্য জ্বালানিতে লক্ষ্যণীয় সাফল্য দেখাবে। ’

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরোত্তর বড় হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইঞ্জিনিয়ার ও ব্যবস্থপনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং আরও বাড়বে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গবেষণার জন্য প্রকল্পভিত্তিক অর্থায়ন করে।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ বছরের মধ্যে রাজধানীর বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ করা হবে

আপডেট সময় ০৭:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০