ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

পুত্র সন্তান না হওয়ায় ২৬ দিনের কন্যাকে ‘আছড়ে হত্যা’ করলেন বাবা

আকাশ জাতীয় ডেস্ক:

পুত্র সন্তানের না হওয়ার ক্ষোভে কোল থেকে আছড়ে ২৬ দিন বয়সী শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শনিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিণপাড়া এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক। পরিবার সূত্র জানায়, দুবছর আগে উপজেলার দক্ষিণপাড়াগাঁও এলাকার হারুনুর রশিদের মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের। বিয়ের পর থেকে কামাল হোসন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুরবাড়িতে থাকতেন। এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন ছেলে সন্তানের আশা করেন। কিন্তু ২৬ দিন আগে কন্যা সন্তানের জন্ম দেন খাদিজা আক্তার। শিশুটির নাম রাখা হয় মীম। এরপর থেকেই খাদিজার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন স্বামী কামাল। এমনকি ১০ দিন আগে শিশু কন্যা মীমকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন তিনি।

কিন্তু শনিবার ভোরে কন্যা কান্না শুরু করলে তিনি ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের মেঝেতে আছড়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিশুর মা খাদিজা আক্তার জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হোটেলে চাকরি করেন। ছেলে সন্তান হলে সেখানে জনৈক এক ব্যক্তির কাছে টাকার বিনিময় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তার। সেই ‘স্বপ্ন’ পূরণ না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে হত্যা করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে হত্যাকারী বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

পুত্র সন্তান না হওয়ায় ২৬ দিনের কন্যাকে ‘আছড়ে হত্যা’ করলেন বাবা

আপডেট সময় ০১:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০