ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ব্যাংকে আবারও সাইবার হামলার আশঙ্কা; সতর্কতা জারি

আকাশ জাতীয় ডেস্ক: 

২০১৬ সালে যেভাবে সাইবার হামলা করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছিল, সেইভাবে দেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে আবারও সাইবার হামলা হতে পারে- এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এজন্য অনলাইন লেনদেন ব্যবস্থা ও এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে ব্যাংকগুলো। অনেক ব্যাংক রাতে তাদের এটিএম বুথ বন্ধ রাখা শুরু করেছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, উত্তর কোরিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল। তারা আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্কে হ্যাকিং করতে পারে।

এই চিঠির প্রেক্ষিতে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করেছে ব্যাংকগুলো। কোনো কোনো ব্যাংক তাদের এটিএম বুথ রাতে বন্ধ রাখা শুরু করেছে। রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংক রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ করে রাখছে।

এর আগে চলতি বছরের গত আগস্টে সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সে বারও উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। এর প্রেক্ষিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করে ব্যাংকগুলো। রাতে এটিএম বুথ বন্ধ করে রাখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ব্যাংকে আবারও সাইবার হামলার আশঙ্কা; সতর্কতা জারি

আপডেট সময় ১১:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০