ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

টিকার জরুরি অনুমোদনের আবেদন ফাইজারের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের টিকার জরুরি অনুমোদন পেতে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বৃহৎ ওষুধ কোম্পানি ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনে (এফডিএ) এই আবেদন জানানো হয়েছে।

ফাইজারের এই পদক্ষেপকে করোনাভীত ও প্রায় অচল হয়ে পড়া বিশ্বের অর্থনীতি থেকে মুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফাইজার/বায়োএনটেক এ আবেদন করার পর এফডিএ জানিয়েছে, তাদের টিকা কমিটি এই আবেদন নিয়ে আলোচনার জন্যে ১০ ডিসেম্বর বৈঠকে বসবে।

এফডিএ প্রধান স্টিফেন হান এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ টিকার প্রতি জনগণকে আস্থাশীল করতে স্বচ্ছ্বতা ও আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

তবে তাদের পর্যালোচনায় কতো সময় লাগবে তা তিনি উল্লেখ করেননি। কিন্তু এর আগে ফেডারেল সরকার থেকে বলা হয়েছে, ডিসেম্বরেই জনগণ টিকা পাবে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা তাদেও করা আবেদনকে বিশ্বের কাছে করোনার টিকা পৌছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেন।

এদিকে গত সপ্তাহে মডার্না ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ তাদের টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করে। তারা তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে।

আগামী ২৫ নভেম্বর নাগাদ মডার্না টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে। এছাড়া অক্সফোর্ড ও আস্ট্রাজেনকার যৌথভাবে তৈরি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা এখনও চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

টিকার জরুরি অনুমোদনের আবেদন ফাইজারের

আপডেট সময় ০৪:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০