ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ১০৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ১০-১২ জনের একটি দল সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে জড়ো হন। তারা কাঁটাতারের কাছে গেলে ভারতের কুছনীমারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ‌্য করে গুলি ছুড়ে। এতে হাসিনুর রহমান গুলিবিদ্ধ হন।

এ সময় তা‌র সঙ্গীরা তা‌কে উদ্ধার ক‌রে রৌমারী স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

বিজিবি-৩৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত হাসিনুর একজন গরু ব্যবসায়ী। গরু পাচারের উদ্দেশ্যে গভীর রাতে ভারতের ওই সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৪:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০