ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাষণ্ড স্বামীর আগুনে পুড়লো স্ত্রীর শরীর

আকাশ জাতীয় ডেস্ক: 

পারিবারিক কলহের জেরে রাঙ্গুনিয়ায় পাষণ্ড স্বামী পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে স্ত্রীর শরীরের নিম্নাঙ্গ। এরপর শাশুড়িকে ফোন করে বলেছে ‘তোর মেয়েকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিলাম।

‘পুলিশ নিয়ে আয়।’

শুক্রবার (২০ নভেম্বর) রাতে এই পৈশাচিক ঘটনা ঘটেছে রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের সন্দ্বীপ পাড়া এলাকায়।

আগুনে দগ্ধ অবস্থায় ইয়াছমিন আক্তার (৩০) নামের ওই নারীকে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার স্বামী মো. রাসেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, রোগীর শরীরে ৪০ শতাংশ বার্ন রয়েছে। অবস্থাও আশঙ্কাজনক। ঢাকায় নিয়ে যেতে রোগীর স্বজনদের বলেছি।

শনিবার (২১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন ইয়াছমিন আকতার বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঝগড়ার এক পর্যায়ে আমি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যেতে চাই। কিন্তু স্বামীর বাধায় যেতে পারিনি। রাতে আমার বাচ্চা ঘুমালে সে এসে আমাকে মারধর করে। এসময় আমার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার মাকে ফোন দিয়ে বলে ‘তোর মেয়েকে জ্বালিয়ে দিলাম। পারলে পুলিশ নিয়ে আয়। আমার কি করতে পারস দেখি। ’

এদিকে, ঘটনার পর রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর বাবা হারুনুর রশিদ।

রাসেল সন্দ্বীপ পাড়ার মৃত মো. শফিকুল ইসলামের ছেলে। তাদের সংসারে ৪ বছরের ছেলে রয়েছে। ইয়াছমিন আকতার উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নবগ্রাম এলাকার হারুনুর রশিদের মেয়ে। ৮ বছর আগে তাদের বিয়ে হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহাবুব মিল্কি জানান, ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। সে দোষ স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাষণ্ড স্বামীর আগুনে পুড়লো স্ত্রীর শরীর

আপডেট সময় ০১:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০