ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

বয়স্কদের জন্য আশার আলো অক্সফোর্ডের টিকা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বয়স্কদের জন্য আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকা। ৬০ থেকে ৭০ বছরের ব্যক্তিদের কোভিড-১৯ প্রতিরোধে এর কার্যকারিতা দেখা গেছে।

বৃহস্পতিবার ল্যানসেট চিকিৎসা সাময়ীকিতে প্রকাশিক একটি প্রাথমিক গবেষণাপত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত প্রাথমিক তথ্যে দেখা গেছে পরীক্ষামূলকভাবে টিকার যেসব ডোজ দেওয়া হয়েছে সেগুলো বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়াতে সক্ষম। এই বয়স্করা করোনার কারণে তীব্র সুস্থতার ঝুঁকিতে ছিলেন।

দ্বিতীয় ধাপের ট্রায়ালে দেখা গেছে, বয়স্কদের পাশাপাশি কিশোর ও তরুণদের মধ্যেও একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম টিকা। দ্বিতীয় ধাপে মোট ৫৬০ জন প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীর দেহে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। তাতেই এই ফলাফল দেখা গেছে।

গত মাসে বয়স্ক স্বেচ্ছাসেবকদের প্রকাশিত তথ্য প্রকাশ করা হয়। এর আগে জুলাইয়ে প্রকাশ করা হয়েছিল ১৮ থেকে ৫৫ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের তথ্য। ওই সময় ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের টিকা গ্রহণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ার প্রমাণ পাওয়া যায়।

গবেষকেরা বলছেন, তৃতীয় ধাপে অক্সফোর্ডের টিকা আরও বড় পরিসরে এবং আরও বেশি মানুষের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই টিকা রোগের বেড়ে যাওয়া থামাতে পারবে কি না, তা জানা যাবে খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের (২৫ ডিসম্বের) মধ্যেই।

ভ্যাকসিন গ্রুপের পরিচালক অ্যান্ড্রু পোলার্ড বলেন, ‘আমাদের টিকা রোগের বেড়ে ওঠা থামাতে পারবে কি না, সেই তথ্য দেওয়ার মতো অবস্থা এখনো আসেনি। এ বিষয়ে তাড়াহুড়াও করা যাবে না। তবে আমরা বেশ কাছাকাছি চলে গেছি এবং অবশ্যই এ ব্যাপারে বড়দিনের আগেই জানা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

বয়স্কদের জন্য আশার আলো অক্সফোর্ডের টিকা

আপডেট সময় ০৯:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০