ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

টাইগ্রিস নদী সাঁতরে পালাচ্ছে আইএস যোদ্ধারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের মসুল শহরের আনুষ্ঠানিক বিজয় ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ইসলামিক স্টেটের (আইএস) পরাজিত যোদ্ধারা প্রাণ বাঁচাতে টাইগ্রিস নদী সাঁতরে পালানোর চেষ্টা করছে বলে জানিয়েছে ইরাকি টেলিভিশন চ্যানেলগুলো।

গত বছরের অক্টোবরে মসুল পুনরুদ্ধারে আইএসের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানে নামে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনী। প্রায়্ আট মাস লড়াইয়ের পর গত মাসে মসুল দখলের দ্বারপ্রান্তে চলে আসে ইরাকি বাহিনী। রোববার মসুলে যেয়ে আনুষ্ঠানিক বিজয় ঘোষণা করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।তবে ওল্ড সিটির কয়েকটি সরু রাস্তা এখনো দখলে রেখেছে আইএস যোদ্ধারা। এর মধ্য দিয়ে পরাজিত যোদ্ধারা টাইগ্রিস নদী সাতরে অপর পাড়ে চলে যাওয়ার চেষ্টা করছে।

ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া রসুল রাষ্ট্রীয় টেলিভিশনকে রোববার বলেছেন, টাইগ্রিস নদী পার হওয়ার চেষ্টা করলে ৩০ যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

পরে ইরাকিয়া নিউজ জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী সেনারা মসুলের ওল্ড সিটিতে টাইগ্রিস নদীর তীরে ইরাকি পতাকা উড়িয়েছে।

এদিকে পরাজিত এলাকাগুলোতে আতঙ্ক ছড়াতে নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের পাঠাচ্ছে আইএস। রোববার একটি সেনা চৌকি পার হওয়ার সময় আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এক নারী। এতে ওই নারী ও তার কোলে থাকা এক শিশু নিহত হয়েছে। তবে কোনো ইরাকি সেনা বা বেসামরিক নাগরিক নিহত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

টাইগ্রিস নদী সাঁতরে পালাচ্ছে আইএস যোদ্ধারা

আপডেট সময় ০৭:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭