ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকার খবরকে উৎসাহব্যঞ্জক বলে প্রশংসা করলেন ডব্লিউএইচওপ্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস টিকার কার্যকারিতার খবরকে উৎসাহব্যঞ্জক বলে প্রশংসা করেছেন।

একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ এবং টিকার খবরে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন।

ডব্লিউএইচওপ্রধান সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, কোভিড ১৯-এর ভ্যাকসিন নিয়ে আমরা অব্যাহতভাবে উৎসাহব্যঞ্জক খবর পাচ্ছি এবং আগামী মাসগুলোতে সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে সতর্কভাবে আশাবাদী থাকব।

তবে এ ক্ষেত্রে সন্তুষ্টির কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। মডার্না সোমবার তাদের তৈরি ভ্যাকসিনের ৯৫ শতাংশ কার্যকারিতার ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে আধানম এ কথা বলেন।

এর আগে গত সপ্তাহে বায়োএনটেক ও ফাইজার তাদের ভ্যাকসিনের ৯০ শতাংশ কার্যকারিতার ঘোষণা দিয়েছিল। কিন্তু ডব্লিউএইচও হুশিয়ার করে বলেছে, যে কোনো ভ্যাকসিনের ব্যাপক প্রাপ্যতা অনেক দূরের বিষয়।

যদিও বিশ্বজুড়ে কোভিড ১৯-এর সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। ডব্লিউএইচওপ্রধান আরও বলেন, কেবল ভ্যাকসিন এককভাবে মহামারী দূর করতে পারবে না।

এ ছাড়া বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে ডব্লিউএইচও উদ্বিগ্ন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভাইরাস নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই। এটি জীবন বা জীবিকার মধ্যে কোনো একটিকে বেছে নেয়া নয়। দ্রুততম উপায়ে সব কিছু খুলে দেয়া মানে ভাইরাসের কাছে পরাজিত হওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকার খবরকে উৎসাহব্যঞ্জক বলে প্রশংসা করলেন ডব্লিউএইচওপ্রধান

আপডেট সময় ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০