ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সাকিব আল হাসানকে হত্যার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:  

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে সিলেটের এক যুবক। কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এ হুমকি দেয়া হয়।

সোমবার রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন ওই যুবক। ‘মহসিন তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেয়া হয়। তবে আইডির ওই যুবকের বাড়ি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকার মইয়ারচর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রথমে মাথায় টুপি পরে ফেসবুক লাইভে এসে সালাম প্রদর্শন করে ওই যুবক জানায়, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’

এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার কথা পরামর্শ দিয়ে ওই যুবক বলে- ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোরতো তারারে দেখা উচিত। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

এ সময় ওই যুবক সাকিব আল হাসান সেলফি তোলা নিয়ে ভক্তদের সাথে খারাপ আচরণ করার সমালোচনাও করে, এমনকি গালিগালাজ করে।

এদিকে রাতের ওই লাইভের পর সোমবার ভোরে ওই আইডি থেকে ফের লাইভে আসে মহসিন তালুকদার নামের ওই যুবক। এসময় সে আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফুল্লাহ বলেন, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ ওই যুবককে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সাকিব আল হাসানকে হত্যার হুমকি

আপডেট সময় ০৫:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০