ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

কালীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ত্রিপুরার আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালীপূজা উপলক্ষে শনিবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বন্ধের সিদ্ধান্ত নিয়ে আগেই আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

রোববার সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মীর হোসাইন জানান, কালীপূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও আখাউড়া স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, বন্দরে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে দুদেশে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক, ব্যবসায়ী ও মেডিক্যাল পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় ০৬:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০