ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২য় ধাপে করোনা রোধে মাস্ক-শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা একটি অজানা ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশেই এ ভাইরাসের সংক্রমণ বেড়েছে।

আমাদের দেশে দিন দিন করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় লোকজন আগের মতো আর পরীক্ষা করাতে আসছে না। তবে দ্বিতীয় ধাপে সংক্রমণ রোধে মাস্ক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের রিয়াল টাইম পলিমারেস চেইন রিঅ্যাকশন (আরটি পিসিআর) ল্যাবের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকায় করোনার জন্য যে ওষুধ ব্যবহার করা হয়, আমাদের দেশেও ঠিক একই ওষুধ ব্যবহার করা হচ্ছে। করোনার প্রথম দিকে দেশে মাত্র ১টি আরটি পিসিআর ল্যাব ছিল। আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে। যার মাধ্যমে মানুষ করোনার পরীক্ষা করাতে পারছেন। করোনার জন্য আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়েছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারাল ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজারজাত করার অনুমতি পাবে, তখনই আমরা ভ্যাকসনি পেয়ে যাবো।

এ সময় কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. খান মো. আরিফ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২য় ধাপে করোনা রোধে মাস্ক-শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে

আপডেট সময় ০৬:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০