ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসোলেশনে থেকেও বাস পোড়ানোর প্রধান আসামি আমি: ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাস পোড়ানোর মামলার প্রধান আসামি হয়েছেন ইশরাক হোসেন। মতিঝিল থানা পুলিশের পক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা করেন।

এতে প্রধান আসামি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

তবে মামলাকে ভিত্তিহীন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছি। বাসা থেকে একেবারেই বেরোচ্ছি না। আইসোলেশনে থেকেও মামলার প্রধান আসামি হয়েছি আমি।

ইশরাকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঢাকা-৬ আসন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হয়েছিলেন ইশরাক হোসেন।

পুলিশ জানায়, এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইশরাক হোসেনকে। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে ৪১ জনকে। বৃহস্পতিবার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের পক্ষ থেকে মোট ১৩টি মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইসোলেশনে থেকেও বাস পোড়ানোর প্রধান আসামি আমি: ইশরাক

আপডেট সময় ০৪:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০