ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা নূরের

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর!

ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ সন্ধ্যায় মশাল মিছিল শেষে কাকরাইল মোড়ে ভিপি নূর এ আল্টিমেটাম দেন।

গত শুক্রবারও চট্টগ্রামে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে ভিপি নূর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে ঝালকাঠিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো। আমরা দেখতে চাই এই সরকার কী করে।

তিনি আরও বলেন, আমি ছাত্রলীগ, যুবলীগের ভাই-বোনদের বলতে চাই, আপনারাও কোনো মা-বাবার সন্তান। আমাদের সাথে আপনাদের কোনো জায়গা-জমি বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আপনারা কেন আমাদের ভাই-বোনদেরকে রক্তাক্ত করছেন। কেন যেখানে সেখানে মারধর করছেন। আপনারা কী আজীবন ক্ষমতায় থাকবেন?

ভিপি নূর বলেন, আপনারা দেখছেন না একসময়ের ক্ষমতাশীনদের আজকের কী ভয়াবহ নিষ্ঠুর পরিনতি। আজকে কেউ দেশে থাকতে পারছে না। কেউ কারাগারে ধুকে ধুকে মরছে। কাজেই আপনাদেরকেও কিন্তু সেই পথে যেতে হতে পারে। আপনাদেরকে বলছি, এই সরকার যে দমন-নির্যাতন-নিপীড়ন-জুলুম চালিয়েছে, তাদরে পতন ঘনিয়ে এসেছে। সুতরাং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই-বোনদের বলবো আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সভা-সমাবেশ মিটিং করার অধিকার আছে। আমরা চাই না এই দেশে কোনো সহিংসতা তৈরি হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা নূরের

আপডেট সময় ১০:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০