ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশু ধর্ষণের অভিযোগে শিশু গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শিশুটিকে তার বাসা থেকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।

এ ঘটনায় বুধবার শিশুটিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।

গ্রেফতারকৃত শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা আট বছর আগে মারা গেছেন।

কেরানীগঞ্জ থানা-পুলিশ আদালতে জমা দেওয়া প্রতিবেদনে শিশুটির বয়স উল্লেখ করেছে ১২ বছর। আর মামলায় শিশুটির বয়স দেখানো হয়েছে ১৪ বছর। তবে জন্মসনদ অনুযায়ী, শিশুটির জন্ম ২০১০ সালের ৩ সেপ্টেম্বর। অর্থাৎ তার বর্তমান বয়স ১০ বছর ২ মাস।

ছয় বছর বয়সী ওই শিশুর মায়ের করা মামলার এজাহারের তথ্য অনুযায়ী, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে গত মঙ্গলবার বেলা আড়াইটায়। শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়েছিল। তখন শিশুটিকে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটি কান্নাকাটি করলে ওই শিশুটি (আটক হওয়া) তাকে ছেড়ে দেয়।

এ মামলার আসামির তালিকায় ওই শিশু ছাড়া তার চাচাতো ভাই ২২ বছর বয়সী আরেক তরুণকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ৯০ হাজার টাকা দামের সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।

তবে গ্রেফতারকৃত শিশুটির আইনজীবী কামাল হোসেন মিয়া বলেন, শিশুটির বয়স মাত্র ১০ বছর। ধর্ষণ মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছে। হয়রানির উদ্দেশ্যে এই মামলা।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছয় বছরের শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর শিশুটিকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) তামিমা আক্তার গণমাধ্যমকে বলেন, শিশুটির বয়স নির্ধারণের জন্য প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে। তিনি দু-এক দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করবেন। সব তথ্যই তিনি সংগ্রহ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু ধর্ষণের অভিযোগে শিশু গ্রেফতার

আপডেট সময় ০৯:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০