ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফাইজারের করোনা ভ্যাকসিনে বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেক যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরি করেছে- সোমবার এমন তথ্য প্রকাশ পেয়েছে। যা নিয়ে সারা বিশ্বে বইছে আনন্দের বন্যা। কিন্তু সারা বিশ্বের বিশেষ করে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোর সব অসহায় মানুষ করোনাভ্যাকসিন পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে তাকে ‘গ্লোবাল কমন গুড’ ঘোষণার জন্য শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে একটি আবেদনে অনেক নোবেলবিজয়ী, রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতা, শিল্পী, এনজিওসহ বহু প্রখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। গ্লোবাল কমন গুডের অর্থ করোনার ভ্যাকসিনের উপর বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে, যেমন আলো-বাতাসের উপর সবার সম অধিকার রয়েছে।

এ নিয়ে কাজ করা পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স- নামক প্রচারণার পক্ষ থেকে পোস্ট করা একটি টুইট ইউনূস সেন্টার তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছে, ‘খুব ভাল খবর যে ফাইজার ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু বড় ওষুধ কোম্পানির মুনাফা এবং একচেটিয়া ব্যবসা করার অর্থ সময় মতো পর্যাপ্ত পরিমাণে ডোজ উৎপাদন করা যাচ্ছে না। ফাইজার এবং বায়োএনটেককে অবশ্যই তাদের ভ্যাকসিন প্রযুক্তিটি প্রকাশ এবং অন্যদের সাথে ভাগ করে নিতে হবে যাতে করে সারা বিশ্বের জন্য প্রয়োজনীয় শ শ কোটি ডোজ ভ্যাকসিন এখন সম্ভাব্য সবচেয়ে কম মূল্যে উৎপাদন করা যায়। অন্যথায় কোটি কোটি মানুষ যাদের এই ভ্যাকসিনের জরুরি প্রয়োজন, ভাগ্যবঞ্চিত হবে। বিশ্ব অপেক্ষায় বসে থাকতে পারে না।’

উল্লেখ্য, ঢাকাস্থ ইউনুস সেন্টার, পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স এর অন্যতম সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফাইজারের করোনা ভ্যাকসিনে বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে

আপডেট সময় ০৩:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০