ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট এলাকার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অবিস্ফোরিত বেশ কিছু ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মালেকাবানু স্কুল ভোটকেন্দ্রের পাশে ৫/৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

উত্তরা জোনের (উপ-পুলিশ কমিশনার) ডিসি নিশারুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

উল্লেখ্য, মালেকাবানু স্কুল কেন্দ্রে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর ভোট দিয়েছেন। তিনি ভোট দিয়ে বের হয়ে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে।

এছাড়া উত্তরার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। সকাল ৮টা থেকে শুরু হয়ে এখনো ভোটগ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এরা হলেন-আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি

আপডেট সময় ০১:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০