ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিনটি ব্যাংক থেকে অর্থায়ন নিতে পারবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান

আকাশ জাতীয় ডেস্ক: 

নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন করার জন্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান তিনটি ব্যাংক থেকে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে।

এর আগে চলতি বছরের ২০ এপ্রিল জারী করা প্রজ্ঞাপনে একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান একটি ব্যাংক থেকেই অর্থায়ন গ্রহণ করতে পারবে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারী করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এ স্কিমের আওতায় কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান অনধিক তিনটি ব্যাংক হতে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে অর্থায়ন সুবিধা গ্রহণকারী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমার মধ্যে ঋণ গ্রহণ নিশ্চিতকল্পে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রথম এবং, ক্ষেত্রমত, প্রথম ও দ্বিতীয় ব্যাংকের নিকট থেকে গৃহীত ঋণ তথ্য সম্বলিত একটি ঘোষণাপত্র সর্বশেষ অর্থায়নকারী ব্যাংকের নিকট দাখিল করতে হবে। ’ এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন প্রদান করার জন্য তিন বছর মেয়াদে ৩ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনটি ব্যাংক থেকে অর্থায়ন নিতে পারবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান

আপডেট সময় ০৪:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০