ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

৪ দফা দাবি নিয়ে ফের শাহবাগে মেডিকেল শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক: 

চার দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সেশনজট নিরসনসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ করা হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা। এসব দাবিতেই শাহবাগে কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে একই দাবিতে ১ নভেম্বর শাহবাগ মোড়ে অবস্থান নেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী। তারও আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিকেল শিক্ষার্থী বলেন, করোনা মহামারিতে প্রফেশনাল পরীক্ষার বিকল্প চাই। অবিলম্বে সেশনজটমুক্ত করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা ঘোষণা, পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।

শিক্ষার্থীরা জানান, বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি রক্ষা করে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় মেডিকেলের প্রফেশনাল পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী

৪ দফা দাবি নিয়ে ফের শাহবাগে মেডিকেল শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০