ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই কোটি টাকার স্বর্ণ-মোবাইলসহ পাঁচ বিমানযাত্রী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা পৌনে তিন কেজি স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

শনিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা পাঁচ যাত্রী গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাদেরকে সন্দেহজনক বলে মনে হয় বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন সদস্যদের। এসময় তাদের জিজ্ঞাসাবাদ এবং পরে তল্লাশি করলে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণ বার ও ৯২টি মোবাইল ফোন পাওয়া যায়। যা শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা হয়েছে।

আটককৃতরা হলেন- আমির হোসেন (৫০), মাহাবুব রহমান (৩৫), আব্দুর রহমান সরকার (৪৬), জাকির হোসেন (৩০) ও আব্দুর রহমান (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘এগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।‘

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই কোটি টাকার স্বর্ণ-মোবাইলসহ পাঁচ বিমানযাত্রী আটক

আপডেট সময় ০৭:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০