ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা হত্যা করলো গৃহকর্তাকে

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর ডোমারে ঘরে ঢুকে গৃহকর্তা অতুল চন্দ্র রায়কে (৬০) একা পেয়ে টেপ দিয়ে হাতা,পা ও মুখ বেধে হত্যা করে বাড়ির জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা মাস্টার পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত অতুল চন্দ্র নয়ানী বাকডোকরা গ্রামের বিষ্ট রাম মোহনের ছেলে। অতুল চন্দ্রের নাতি সুমন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অতুল রায়ের মেয়ের ছেলে (নাতি) সুমন বলেছেন, ‘সকালে আমার নানী আমার মামীকে আনার জন্য পাশ্ববর্তী ডিমলার ডালিয়ায় যান। বাড়িতে নানু অতুল রায় একাই থাকবে বলে আমাকে তার সাথে থাকার জন্য বলে। আমি সন্ধা ৬টার দিকে বই খাতা নিয়ে নানুর বাড়িতে এসে দেখি বাড়ির গেট ভিতর দিক দিয়ে বন্ধ রয়েছে।প্রায় আধাঘন্টা নানুকে ডাকাডাকির পর সারাশব্দ না পেয়ে আমি দেয়াল টপকে নানুর বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকতেই দেখি বাড়ির সব দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখি ঘরের দরজায় নানুর হাত,পা ও মুখ টেপ ও শাড়ী দিয়ে বাধা। আমি হতচকিত হয়ে পাশেই আমার মামার বাড়ীতে গিয়ে তাদের ডেকে আনি। তারাসহ আমি হাত,পায়ের বাধন খুলে নানুকে অজ্ঞান অবস্থায় স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত অতুলের ভাতিজা মনি ভুষন রায় বলেছেন, ‘আমার কাকাত ভাই বিপুল দক্ষিণ কোরিয়ায় থাকেন। বাড়িতে আমার কাকা,কাকী আর বৌদি থাকে। আজ সকালে কাকী আমার বৌদিকে বাপেরবাড়ি ডালিয়ায় আনতে যায়। বাড়িতে আমার কাকা একাই ছিল। এই সুযোগে কে বা কাহারা বাড়িতে প্রবেশ করে কাকাকে টেপ ও শাড়ী দিয়ে বেধে হত্যা করে পালিয়ে যায়।’

ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মো. মহিবুল্লাহ্, নীলফামারী প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা হত্যা করলো গৃহকর্তাকে

আপডেট সময় ০৬:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭