ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে বলল ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা মহামারির কারণে সারা বিশ্ব যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আগাম সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের সমস্ত দেশকেই তাই পরবর্তী মহামারির জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বলেছে সংস্থাটি।

শুক্রবার ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বিশ্বের সরকারপ্রধানদের প্রতি এই বার্তা দিল ডব্লিউএইচও।

করোনার কারণে এ বছর আলাদা করে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তার বদলে একটি প্রেস রিলিজ হু-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে সমস্ত দেশের প্রতি হু-র আবেদন, অতীত এবং এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেদের আগাম তৈরি করার প্রয়োজন রয়েছে। ভালো স্বাস্থ্য পরিকাঠামো থাকলে খুব সহজেই সার্স এবং কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তাই মহামারিকে হারাতে সবচেয়ে জরুরি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা।

সঠিক পরিকল্পনা, বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে যা সম্ভব, সবটাই করতে হবে বলে জানিয়েছে হু। পাশাপাশি সংস্থাটি এটাও জানিয়েছে, সমস্ত দেশের সম্মিলিত চেষ্টায় ভ্যাকসিন তৈরির কাজ চলছে। প্রতিটা দেশ যাতে তার চাহিদা মতো ভ্যাকসিন পায় সেটাও দেখা হবে।

বিশ্বজুড়ে এই মহামারির কারণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ লাখ ৩২ হাজার ৫১৬ জনের। বিভিন্ন প্রতিষ্ঠান করোনার টিকা আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে বলল ডব্লিউএইচও

আপডেট সময় ১০:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০