ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

ফ্রান্সে মহানবীকে (সা.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার বাদ জুম্মা পুরান ঢাকার হোসনী দালান ইমামবাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয়।

পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাসেম আব্বাস ও নুরে আলম প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী (সা.) সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এরই সঙ্গে এই আচরণের বিরুদ্ধে সব আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।

বক্তারা অনতিবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের সব পণ্য বর্জনের দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আপডেট সময় ০৮:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০