ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে বাদল রায়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার বাদল রায়। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাদল। তাকে দ্রুত সূত্রাপুরের আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরিত করেছেন। বুঝতে পারছি না কিছু। সবাই তার জন্য দোয়া করবেন।’

গত ১৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। বাসায় থেকে চিকিৎসা নিয়ে করোনামুক্তিও মেলে তার। অনেকটা সুস্থ হয়ে বাফুফের নির্বাচনে সভাপতির পদে প্রার্থী হতে নামও লিখিয়েছিলেন। যদিও পরে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল বাদল রায়ের। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন।

বাফুফের সাবেক সহসভাপতি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক বাদল রায়। তিনি মোহামেডানের জার্সিতে ১২ বছর খেলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে বাদল রায়

আপডেট সময় ০৩:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০