ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে আল্লামা কাসেমীর আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, রাসুল (সা.)-এর মর্যাদা রক্ষার ঈমানি আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্র চলছে।’

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা নূর হোসাইন কাসেমী লালমনিরহাট ও কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ জানিয়ে এ কথা বলেন।

ইসলাম ও মানবাধিকারবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে বলেন আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি বলেন, কাদের ইন্ধনে এসব হচ্ছে, কারা গুটিবাজি করছে, সুনিপুণ তদন্তের মাধ্যমে সবকিছু উদ্‌ঘাটন করে দায়ীদের কঠোর শাস্তি দিন।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন স্থানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের পাশাপাশি ইসলামকে ভীতিকর ও হেয় করার একটা ধারাবাহিক হীন প্রচেষ্টা চলছে। এসব যে উসকানিমূলক ও মানবাধিকারবিরোধী তৎপরতা, তা স্পষ্ট। ঘটনা পরম্পরায় এটা পরিষ্কার যে পরিকল্পিতভাবে এসব ঘটানো হচ্ছে।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ফেসবুকের যেসব আইডি থেকে দেশে ইসলাম অবমাননার ঘটনা চালানো হয়, সব সময় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে দাবি করা হয় তাদের আইডি হ্যাক হয়েছে। পরে প্রশাসনের তরফ থেকেও তাদের দাবির পুনরাবৃত্তি দেখা যায়। রংপুর ও ভোলার ঘটনায় মুসলমানদের প্রাণহানি হলো। কিন্তু যাদের উসকানিতে এসব ঘটছে, এখনো তাদের চিহ্নিত করা হলো না কেন? তিনি বলেন, নাসিরনগর, রংপুর ও ভোলার ঘটনার হোতাদের যদি শাস্তি দেওয়া হতো, হয়তো লালমনিরহাট ও কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি হতো না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে আল্লামা কাসেমীর আহ্বান

আপডেট সময় ১১:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০