ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ওয়াজ মাহ‌ফিল থে‌কে ফে‌রার প‌থে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুজন। শুক্রবার ভোর ৫টার দিকে যশোরের বাঘারপাড়া উপ‌জেলার ছাতিয়ানতলায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদরের শেখহাটি জামরুলতলা সাইফুল্লাহ মোল্যার ছেলে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু জাফর যশোরী (৩২) ও যশোর সদর উপজেলার নূরপুর ডাকাতিয়া এলাকার সোলায়মান মিনার ছেলে হাফেজ বোরহান উদ্দিন (৩০)।

এ ব্যাপারে বাঘারপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, `আবু জাফর যশোরীসহ চারজন বরিশালের বোরহানউদ্দিন থানার পায়রা গ্রামে একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান থেকে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন বোরহানউদ্দিন। ভোর ৫টার দিকে ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

তি‌নি আরো বলেন, এতে প্রাইভেটকারে থাকা চারজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার সময় আবু জাফর ও বোরহানউদ্দিন মারা যান। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।

সিনিয়র নার্স কাকলী ও ডা. আব্দুর রহমান মোড়লের উদ্ধৃতি দিয়ে ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান বলেন, `আহত দুজনের অবস্থা শঙ্কামুক্ত নয়। ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না।`

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৫:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭