ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এ নতুন তিন সেবা

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এ যুক্ত হতে যাচ্ছে যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা। এর অংশ হিসেবে স্বাস্থ্য বাতায়নের ডাক্তারদের যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে আরো দক্ষ করে তুলতে তিন দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সম্প্রতি এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান-আরা বানু, মা ও শিশু সেবা, লাইন ডিরেক্টর ডা. মোহাম্মাদ শরীফ, এমআইএস এবং স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস ও ই-হেলথ বিভাগের পরিচালক ড. হাবিবুর রাহমান, আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার সৈয়দ রুবাইয়াত, সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং সিনেসিস হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ।

ডা. নিজাম উদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গত ২০১৫ সাল থেকে স্বাস্থ্য বাতায়ন দেশের জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। ২০১৭ সালের পর থেকে এই সেবার বেশ উন্নয়ন করা হয়েছে। এবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে আনন্দিত।

সাহান-আরা বানু বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেকেই পরিবার পরিকল্পনা বিষয়টি সম্পর্কে জানেন না। আমার বিশ্বাস স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে দেশের জনগণকে প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করবে। সোহরাব আহমেদ চৌধুরী বলেন, সিসেসিস আইটির ডিজিটাল স্বাস্থ্য সেবার মধ্যে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ দেশের স্বাস্থ্য সেবায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এ নতুন তিন সেবা

আপডেট সময় ০১:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০